যশোরে গাজী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের জেল রোডে গাজী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে  বুধবার। দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ফিতা কেটে নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, গাজী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা  পরিচালক সুমন হোসেন, যশোর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি শরিফুল ইসলাম বাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পদাক এস এম ফরহাদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলন প্রমুখ।
এর আগে বাদ জোহর যশোরের স্বাস্থ্য সেবার এই নতুন প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় যশোরের সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্ববধায়ক আবুল কালাম আজাদ লিটুসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গাজী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান প্রতিষ্ঠানটিতে চিকিৎসক পরামর্শ, রোগ নির্ণয় ও অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে।  ক্যান্সার রোগীদের কেমোথেরাপির ব্যবস্থা প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা জরুরি সেবা দেবে।