যশোরে কথিত নাশকতার আরেক মামলায় টিএস আইয়ুবকে শ্যোন অ্যারেস্ট

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কথিত নাশকতার আরও একটি মামলায় কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করার পর পুলিশ শ্যোন অ্যারেস্টের আবেদন করলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক তা মঞ্জুর করেন।
এদিকে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের পক্ষে জামিনের আবেদন জানানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে তিনি আগামী ১৬ আগস্ট জামিন শুনানির দিন ধার্য্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাড. এম. ইদ্রিস আলী।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর ৫৬ জনকে আসামি করে বাঘারপাড়া থানায় একটি নাশকতার মামলা করেন এসআই নাসিরুল হক খান। এ মামলার ২ নম্বর আসামি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। ২০১৯ সালের ৩০ মে বাঘারপাড়া থানার এসআই আজিজুর রহমান আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। ওই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে বাঘারপাড়া থানার পুলিশ ৫ মামলায় ওয়ারেন্টে তাকে আটক করে।