আগামীকাল যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ

0
ফাইল ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার সংগঠনের যশোর জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বেলা তিনটায় মুন্সী মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপু এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। সমাবেশ পরিচালনা করবেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।