যবিপ্রবির রেজিস্ট্রেশন ফি বৃদ্ধিতে শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া

0

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনার্স কোর্স রেজিস্ট্রেশন ফির বিজ্ঞপ্তি প্রকাশের পর বিলম্ব জরিমানা নিয়ে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন যবিপ্রবি শিক্ষার্থীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রমজান মাসে একই সময়ে একাধিক একাডেমিক ফির নোটিশ ও সময়সীমায় ক্ষুব্ধ তারা। এদিকে সেমিস্টার ফি প্রদানের সময়সীমা ২ সপ্তাহ বৃদ্ধি করেছে যবিপ্রবি প্রশাসন।
বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সেমিস্টার ফি প্রদানের সময়সীমা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়। তবে গত শনিবার (২৫ মার্চ) যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিনুল হক স্বাক্ষরিত অনার্স বিভিন্ন বর্ষের কোর্স রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ এপ্রিল ২০২৩ এর মধ্যে অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন করে, অগ্রণী ব্যাংক লি. এর যবিপ্রবি শাখার হিসাব নং এ রেজিস্ট্রেশন ফি বাবদ নির্ধারিত ৫০০ টাকা জমা দিয়ে জমা রশিদসহ কোর্স রেজিস্ট্রেশন ফরমটি স্ব স্ব বিভাগে জমা দেয়ার জন্য বলা হলো। ওই তারিখের পর নিম্নে বর্ণিত হারে বিলম্ব ফি প্রদান সাপেক্ষে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। একাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী বিলম্ব ফি – ৩ কার্য দিবস পর্যন্ত ২০০ টাকা, ০৪-১০ দিন পর্যন্ত ৫০০ টাকা, ১১-২০ দিন পর্যন্ত ২০০০ টাকা।