নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ মেটাতে চায় সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী

0
ছবি: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

লোকসমাজ ডেস্ক ॥ সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ মেটাতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য অর্জনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প ভূমিকা রাখবে।