মোংলায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা মাকোরডোন আবাসন এলাকায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় খাবারের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে মান্নান নামের প্রতিবেশী এক ব্যক্তি। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় খাবারের লোভ দেখিয়ে মাদ্রাসা পড়–য়া এক শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী মান্নান নামের এক ব্যক্তি। ওই শিশুর চিৎকারে এলাবাসী ছুটে এসে হাতে-নাতে মান্নানকে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়। আটক মান্নান দুই সন্তানের জনক এবং একই এলাকার আহম্মাদ সরদারের ছেলে। ওই শিশুকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।