মহেশপুর হত্যা মামলার তিন আসামি আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ || ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রাম থেকে হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, ভালাইপুর গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে জেন্টু (৫০), একই গ্রামের কেসমত খাঁর ছেলে আবদার খাঁ (৫২) ও ইবাদত খাঁর ছেলে আলী হোসেন (৫৪)।

মঙ্গলবার দুপুরে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ সেপ্টেম্বর গরু চোর সন্দেহে মিঠু শেখের ছেলে রাশেদ শেখকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী চুমকি খাতুন মহেশপুর থানায় ২১ জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গ্রেফতারদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।