মহেশপুরে সীমান্তে শিশুসহ ১৪ জন আটক

0

জিয়াউর রহমান জিয়া, মহেশপুর (ঝিনাইদহ)॥ অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়া ও বাংলাদেশে আসার সময় যাদবপুর ও মাটিলা সীমান্ত এলাকা থেকে শিশুসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার ভোরে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া ও মাটিলা সীমান্তের মাটিলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,নড়াইল জেলার কালিয়া উপজেলার ফেলু শেখর ছেলে নুর ইসলাম শেখ (৩১), নুর ইসলাম শেখের স্ত্রী সালমা বেগম(২৮) শিশু রিফাত(৭),গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বড়সুর গ্রামের মৃত সাত্তার বিশ্বাসের ছেলে জাকির বিশ্বাস (৪৬), জাকির বিশ্বাসারে স্ত্রী হোসনেয়ারা বেগম (২৭),ও তাদের শিশু আরাফাত বিশ্বাস (০৬), বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের পান্না হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (২৬), সাইফুল ইসলামের স্ত্রী মৌসুমী আকতার (২১),শিশু আব্দুল্লাহ(২) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নবগ্রামের মৃত পরিতোষ ঢালীর ছেলে প্রসেনজিৎ ঢালী (২৩), বরিশাল জেলার উজিরপুর উপজেলার বটিবাড়ি গ্রামের অমেদুল সরকারের মেয়ে মেঘলা সরকারকে (১৬) সীমান্ত অতিক্রম কালে আটক করা হয়।
এছাড়ও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় খুলনা জেলার সদর থানার মাঝঘাট গ্রামের মৃত শরবান শেখের মেয়ে সোনালী আক্তার (২২), যশোরের নোয়াপাড়া উপজেলার চৈলশিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে বিথী (২৪) রবিউলের ছেলে আবিকে (৮) আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি’র উপ পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, যাদবপুর ও মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া ও বাংলাদেশে আসার সময় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।