মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফাইম আহাম্মেদ (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার কাজিরবের ইউনিয়নের নতুর কোলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত ফাইম আহাম্মেদ স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও নতুর কোলা গ্রামের জামান হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান,সকালে কোলার গ্রামের মাঠে ঘাস কাটতে যায় ফাইম আহাম্মেদ। ঘাস কাটার এক পর্যায়ে মাঠে পরে থাকা মোটরের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। কাজিরবেড় ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ খন্দকার শামীম উদ্দীন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করেন নি।