মনিরামপুর কলেজের প্রতিষ্ঠাতার স্ত্রীর রুহের মাগফিরাত কামনা

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. মহিউদ্দীন সরদারের স্ত্রী ও উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেনের মা রাবেয়া বেগমের রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার কলেজের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন। অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকীর সভাপতিত্বে অলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপাধ্যক্ষ সমির কান্তি হালদার, নূরুল ইসলাম খোকন, সাজেদুর রহমান লিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান, ইমামুল হাসান ইমন প্রমুখ।