মনিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) || মনিরামপুরে কাবিনের টাকা পরিশোধ না করে স্ত্রীকে তালাক দেওয়ার দায়ে সাজাপ্রাপ্ত তৌহিদ নামে এক ট্রাক চালককে পুলিশ শুক্রবার গ্রেফতার করেছে। যশোরের পারিবারিক আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তৌহিদ উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।

মামলার বাদী অভয়নগর উপজেলার বনগ্রামের রুপা খাতুন জানান, বহু বিয়ের নায়ক তার স্বামী তৌহিদ বিভিন্ন সময় অন্তত নয়টি বিয়ে করেছেন। কাবিনের টাকা পরিশোধ না করেই তৌহিদ ছোট স্ত্রী রূপাকে তালাক দেন। ফলে রুপা কাবিনের টাকা আদায়ের জন্যে পারিবারিক আদালতে মামলা করেন। মামলার রায়ে আদালত তৌহিদুলকে তিন মাসের বিনাশ্রম সাজা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারি করে। শুক্রবার দুপুরে পুলিশ মনিরামপুর থেকে তৌহিদকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শুক্রবার বিকেলে তৌহিদকে আদালতে চালান দেওয়া হয়েছে বোস, শিবপদ দাস, মৃত্যুন কর, সনজিৎ বসু প্রমুখ।