মণিরামপুরে নিসচার পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ মণিরামপুরে নিরাপদ সড়ক চাই সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আহ্বায়ক মুনছুর আলী।
সদস্য সচিব এসএম হাফিজুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর চাকলাদার, কেশবপুর উপজেলা আহ্বায়ক হারুনার রশীদ বুলবুল, সদস্য সচিব শরিফুল ইসলাম, মণিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ রেজাউল করিম, আব্দুল আলীম, আতাউর রহমান, সদস্য সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীন, জাকির হোসেন পান্নু, সহকারি অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, প্রধান শিক্ষক টিএম সায়ফুল আলম, শামছুজ্জামান, শফিকুল ইসলাম, শফি সম্রাট, সুরাইয়া আক্তার ডেইজী প্রমুখ।
উল্লেখ্য গত ১ এপ্রিল নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব লিটন এরশাদের যৌথ স্বাক্ষরিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ও ৫ সদস্যের উপদেষ্টামন্ডলীর অনুমোদিত হয়।