ভোট গ্রহণের আগেই যশোর শহরে ভোট কেন্দ্র ককটেল বিস্ফোরণ

0

স্টাফ রিপোর্টার ॥ ভোট যশোর ভোট গ্রহণের পূর্বেই শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। সকাল সাড়ে সাতটায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় মারুফ হোসেন নামের এক আনসার সদস্য জখম হয়েছেন। আহত আনসার সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শুরুর আধা ঘন্টা পূর্বে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দ্বিতীয় তলাকে লক্ষ্য করে দুুবৃত্তরা ককটেল নিক্ষেপ করে। দুবৃত্তদের ছোড়া ককটেলে আনসার সদস্য মারুফ হোসেনের ডান পা জখম হয় । সাথে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর-২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করেছেন, প্লাটুন কমান্ডার আজিজুর রহমান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোর্ত্তজা মোরশেদ জানান, তার ডান পায়ে খানিকটা ক্ষত সৃষ্টি হয়েছে। তবে হাসপাতালের ছাড়পত্র না নিয়েই পুলিশ সদস্যরা তাকে পুলিশ লাইন লাইন হাসপাতালে নিয়ে চলে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা ও নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশের নমুনা সংগ্রহ করেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশ ধারণা করছে, ভোট কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।