ভাষা সৈনিক আক্তারুল ইসলাম মধু স্যার আর নেই

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ও ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আক্তারুল ইসলাম মধু আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার বাদ মাগরিব ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে জামাজে জানাজা শেষে আক্তারুল ইসলাম মধুকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ঝিনাইদহের বিভিন্ন মহলে শোকের ছায় নেমে আসে। বিশেষ করে দেশ- বিদেশে অবস্থিত তার অগণিত ছাত্র-ছাত্রীরা মৃত্যুর খবরে ভেঙ্গে পড়েন।