ভবদহ সমস্যার সমাধান দাবিতে কৃষক সংগ্রাম সমিতির হাটসভা

0

বুধবার ভবদহ অঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানিবন্দী অবস্থার স্থায়ী সমাধানে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোরের অভয়নগর থানা কমিটির উদ্যোগে হাটসভা হয়। মশিয়াহাটী স্কুলের সামনে বিকেলে থানা সহসভাপতি জহির সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা।
বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জলাবদ্ধতা আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক তাপস বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সংগঠনের যশোর জেলা সদস্য তৌহিদুর রহমান বাদল, মনিরামপুর থানা কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক বিদ্যুৎ সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সহসভাপতি আহাদ আলী লস্কর, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ, সংগঠনের অভয়নগর থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সদস্য পরিমল বিশ্বাস, মনিরামপুর থানা কমিটির নেতা বিকাশ রায় প্রমুখ। সভা পরিচালনা করেন জলাবদ্ধতা আন্দোলন পরিচালনা কমিটির সদস্য দিলিপ বিশ্বাস।