বেনাপোলে বিএনপি নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন

0

 

নাভারণ (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শার বেনাপোল, বাহাদুরপুর ও পুটখালীর বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন শার্শা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃৃন্দ। বৃহস্পতিবার  উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শার্শার বেনাপোল, বাহাদুরপুর ও পুটখালী এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সদস্য মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় যুরদলের সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিন্টু, শাফা উদ্দিন খা, বরিউল ইসলাম, সাহেব আলী বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন বাবু ও মিকাইল হোসেন মনা, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, মনিরুল ইসলাম মনি ও আরংগজেব, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন প্রমুখ।