প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল

0
ছবি: সংগৃহীত।

বাগেরহাট সংবাদদাতা॥ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়।

এরআগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাজার মোড়ে এসে জড়ো হন। পরে জেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্মআহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদল নেতা ওমর আলী মুন্না প্রমুখ।

বক্তারা বলেন, বাগেরহাটের মানুষ এখন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বসিত। আমাদের মধ্যে এক ধরনের উৎসাহ- উদ্দীপনা দেখা দিয়েছে।

আমরা আশা করছি, বাগেরহাটে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যে উন্নয়ন হয়নি, প্রধানমন্ত্রীর এই আগমনের মধ্যে দিয়ে সেই উন্নয়ন হবে। অবহেলিত বাগেরহাটবাসীর দুঃখ-দুর্দশা দূর হবে।