বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাফল্য

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। এবারের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭জন এবং সমন্বিত গুচ্ছ পরীক্ষায় ২২ জন (সর্বশেষ তথ্য অনুযায়ী) ছাত্রী সুযোগ পেয়েছে। এর আগে ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছিল আরেক শিক্ষার্থী। ঝিকরগাছা সম্মিলনী মহিলা কলেজের অধ্যক্ষ মো. আহসানুর রহমান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটভুক্ত ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে’তাদের কলেজ থেকে সুরাইয়া ইয়াসমিন মিম এবং আনিকা তাসনিম শোভা সুযোগ পেয়েছে। এছাড়া ‘গ’ইউনিটে সাদিয়া সুলতানা ৭৭৬ তম স্থান অধিকার করেছে। এর আগে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফলে তানজিম সুলতানা, ঢাকা মেডিকেল কলেজে মেধাতালিকায় ১৫৫ তম স্থান অধিকার করেছিল। তিনি আরও জানান, এ বছর তাদের কলেজের ৭শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে এবং তাঁর কাছে থাকা তথ্য অনুযায়ী সমন্বিত গুচ্ছ পরীক্ষায় ২২ জন ছাত্রী সুযোগ পেয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।