বিদ্যালয়ের পাশের দোকানের চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী ও একজন অভিভাবক চিপস খেয়ে গুরুতর অসুস্থ হয়েছে। খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মঙ্গলবার বড়দুর্গাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি। তিনি দোকানে মেয়াদ উত্তীর্ণ চিপস ও ডিটারজেন্টের মোড়কে চিপস বিক্রির প্রমাণ পান।এ সময় তিনি দোকানটি বন্ধ করে দেন।

ছবি: সংগৃহীত।

সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বড় দুর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে অনুমোদনহীন চিপস ক্রয় করে খাওয়ার পর তাদের মধ্যে খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। চিপসটি খেয়ে প্রাপ্তি অধিকারী (১০) তুফান শেখ (১৩) রাজদীপ (১০) আখিরা (১১) লামিয়া (১১) জান্নাতুল (১০) আরহী মন্ডল (৫) রাহুল মন্ডল (৮) সৃস্টি বিশ্বাস (১০) দিপিকা হালদার (অভিভাবক) (২৮) ফাতেমা আক্তার (৮) আমবিকা (৬) প্রোভাতি (১০) অসুস্থ হয়ে পড়ে। জান্নাতুলের অবস্থা গুরুতর হওয়ার তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মৈত্রী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিব রেজোয়ান জানান, খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৩ জনের মধ্যে ১২ জনকে মৈত্রী হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।