ঝিকরগাছায় আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

0
হাজিরবাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দিচ্ছে। এমপি সাবিরা সুলতানা মুন্নী।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড -কলেজে
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬সেপ্টেম্বর) সকাল ১০টায় হাজিরবাগ ইউনিয়ন বিএনপির আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ৫টি হাইস্কুল থেকে এ বছর এসএসসিতে জিপিএ-৫ এবং বিভিন্ন ক্যাটাগরিতে অর্জনকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নী।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রবীন রাজনীতিবিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর হবি, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তমেজ উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী ও যুবদল নেতা আব্দুল হাই লাভলু।

এসময় উপস্থিত ছিলেন, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জামির হোসেন, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, মাস্টার হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, প্রিন্সিপাল মনিরুজ্জামান মনির, ,বিএনপি নেতা রিকাব উদ্দিন, আল আমিন ইউসুফ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী নুরজাহান খাতুন, রেদওয়ান হোসেন প্রমুখ।