মনিরামপুরের ঝাঁপা ও হরিহরনগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সোমবার মনিরামপুর উপজেলার ঝাঁপা ও হরিহরনগর ইউনিয়নে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় হরিহরনগর ইউনিয়নের বাঁকড়া পারবাজারে এবং বিকেলে ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা বাজারে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। ষোলখাদায় সভাপতিত্ব করেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ এবং  বাঁকড়া পারবাজারের সভায় সভাপতিত্ব করেন হরিহরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার  ।
সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, সন্তোষ স্বর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রাকিব হাসান রকি, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী,ঝাঁপা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, সাগর হোসেন হরিহরনগর ইউনিয়ন বিএনপি নেতা রুহুল কুদ্দুস, সৈয়দ মহসিন টিপু, নজরুল ইসলাম,  প্রমুখ। থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন জানান, আগামী ১ সেপ্টেম্বর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে থানা, পৌরসভা, ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বিস্তারিত কর্মসূচি পালন করা হবে।