বিএনপির গণসমাবেশকে ঘিরে সাতক্ষীরা-খুলনা রুটে গণপরিবহন চলাচল বন্ধ

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ বিএনপির খুলনা বিভাগী গণসমাবেশ ঘিরে সাতক্ষীরা-খুলনা রুটে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সাতক্ষীরায় দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা আটকে পড়েছেন। বিশেষ করে খুলনাগামী যাত্রীরা পড়েছেন মহাসংকটে। অনেকে আবার পরীক্ষা দিতে পারছেনা পরিবহন সংকটে।
জেলার শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রাম থেকে খুলনায় চিকিৎসার উদ্দেশে আশা আমির আলী (৬৫) বলেন, সাতক্ষীরা বাস টার্মিনালে এসে দেখি খুলায় সকল বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ডাক্তার দেখানো তো হলো না বরং ৫ থেকে ৬ শ টাকা পথেই খরচ ব্যয় হয়ে গেল এবং চরম হয়রানি হলাম। আমীর আলির শশ যাত্রী সাধারণ সাতক্ষীরার বাস টার্মিনালে পৌছে সীমাহীন কষ্ট পায়।
বিএনপির সমাবেশকে ঘিরে খুলনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন মালিক-শ্রমিকরা। তাই শুক্র ও শনিবার খুলনার উদ্দেশ্যে কোনো বাস চালাতে রাজি হচ্ছেনা বলে জেলা বাস-মিনিবিাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এসব যুক্তি নাকচ করে দিয়ে বিএনপি নেতারা বলছেন, খুলনায় বিএনপির সমাবেশ বাঁধাগ্রস্থ করতে এমন হটকারী সিদ্ধান্ত মালিক-শ্রমিকদের।
সাতক্ষীরা জেলা বাস-মিনি বাস মালিক সমিতির দায়িত্ব সভাপতি সাইফুল ইসলাম সাবু জানান, খুলনা বাদে অন্যান্য যথারীতি বাস চলাচল শুরু হয়েছে। শুধু খুলনাতে বন্ধ রয়েছে।