বাল্যবিয়ে না পড়াতে নিকাহ রেজিস্ট্রারদের শপথ চৌগাছায়

0

 

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় বাল্যবিয়ে পড়ানোর দায় স্বীকার করে ভবিষ্যতে আর বাল্যবিয়ে না পড়ানোর শপথ নিয়েছেন নিকাহ রেজিস্ট্রাররা। মঙ্গলবার দুপুরে উপজেলা কাজী সমিতির আয়োজনে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের করণীয় বিষয়ক কর্মশালায় উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা এই শপথ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা কাজী সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ স¤পাদক মোশাররফ হোসেন ও দফতর স¤পাদক কামাল হোসেন।