বাপ-দাদার ছবি সরিয়ে উত্তর কোরিয়ায় ‘কিমজংউনবাদ’ প্রচার করছেন কিম

0

লোকসমাজ ডেস্ক॥ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের সরকারি ভবন থেকে তার বাবা এবং দাদার ছবি সরিয়ে দিয়েছেন। তাদের ছায়া থেকে নিজেকে আলাদা করতে এবং একজন বীর হিসেবে নিজ মর্যাদা প্রতিষ্ঠিত করতেই এই কাজ করা হয়েছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস বলছে- সেখানে এমন এক মতাদর্শকে প্রচার করা শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা বলেছেন ‘কিমজংউনবাদ’ শব্দটি উত্তর কোরিয়ার সরকারি ক্ষেত্রগুলোতে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, সরকারি কর্মকর্তারা কিমকে “গ্রেট লিডার” সম্বোধন করতে শুরু করেছেন, যে শব্দ তার প্রাক্তন পিতামহের ক্ষেত্রে ব্যবহার করা হতো। উত্তর কোরিয়াতে এসব ঘটনা ইঙ্গিত দেয় যে, কোরিয়ান নেতা কিম তার কর্তৃত্ব প্রকাশের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। এদিকে, সিউলের কুকমিন বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ ফিওডর টেরেস্কি উত্তর কোরিয়ার এনকে নিউজ ওয়েব সাইটে লিখেছেন: “বর্তমান নেতা নিজেই স্বৈরাচারী হতে চান।”