বাঘারপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়ায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এদিন হাসপাতাল গেট এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলে হুঁশিয়ারি উচ্চারণ করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা। এসময় কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের পক্ষে স্লোগান দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আল মামুন শের, মাস্টার হুমায়ুন কবির, পৌর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান, গোলাম সরোয়ার, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খয়বর হোসেন মোল্লা, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা শিকদার, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ, সদস্য সচিব বাবলুর রহমান, যুবদল নেতা সেলিম রেজা, পৌর কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এমএ মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমুখ।