যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ১২৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়। এ ছাড়া প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৩৬ জন ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ২৭ শিক্ষার্থীকেও সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদিন।

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. হোসনেয়ারা পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ক্রেস্ট তুলে দেন। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশন করে।