দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটি গঠন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে যশোর জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির নেতারা হলেন আহ্বায়ক আব্দুস সালাম আজাদ (সাবেক যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি), যুগ্ম আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস (সাবেক আইনবিষয়ক সম্পাদক, জেলা বিএনপি), সদস্য সচিব প্রকৌশলী রবিউল ইসলাম (সাংগঠনিক সম্পাদক, যশোর জেলা বিএনপি), সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল (সাবেক প্রচার সম্পাদক, জেলা বিএনপি), শহিদুল বারী রবু (সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি), কাজী আজম, নির্মল কুমার বিট, অধ্যাপক অলোক ঘোষ, মানিক সাহা, অ্যাড. সুদীপ্ত ঘোষ, বিদ্যুৎ বিশ্বাস, বিশ্বজিৎ হালদার, সুব্রত ঘোষ শুভ, তাপস পোদ্দার, মিলন পাল, তাপস পাল, দেবাশীষ বিশ্বাস, সঞ্জিত বিশ্বাস, দীপঙ্কর ঘোষ, সন্তোষ স্বর, গোপাল বিশ্বাস, রবিন অধিকারী, বিপ্লব ঘোষ, শ্যামল ও গোপাল।

আজই জেলা বিএনপি কার্যালয়ে এ কমিটি সভা করে।