বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতি সভা

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ আগামী ১২ জুলাই সম্মেলন সফল করতে বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নুরে আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ইমামুল কবির।