বাঘারপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময়সভা করেছেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময়সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নির সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, অবহেলিত বাঘারপাড়া এখন অনেক উন্নয়নের ছোঁয়া লেগেছে। যশোর থেকে বাঘারপাড়া হয়ে ৩ ঘণ্টায় ঢাকায় পৌঁছে যাওয়া যাচ্ছে। এ উপজেলার ওপর দিয়ে রেল লাইনের কাজ চলমান। খুব শিঘ্রই এ উপজেলার মানুষ এর সুফল পেতে যাচ্ছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।