বাকপ্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে দেলোয়ারের সুখের সংসার

0

 

শিপলু জামান ,কালীগঞ্জ (ঝিনাইদহ)॥ প্রথম দেখায় জানা জায়নি মেয়েটা কথা বলতে পারে না ।পরে যখন জানা যায় ,ততদিনে ছেলেটা মেয়েটাকে ভালবেসে ফেলেছে ।এ সময় ছেলেটি তার পরিবারকে জানালে বাঁধ সাধে ছেলের পরিবার । কারণ মেয়েটি বাক প্রতিবন্ধী হওয়ায় মেয়ের মাকে বহু আগে ত্যাগ করেছেল মেয়ের পিতা ।এসবে কর্ণপাত না করে নিজ পারিবারকে বুঝিয়ে বাকপ্রতিবন্ধী মেয়েটিকেই বিয়ে করে ছেলেটি । গল্পটা এখানে শেষ না। বাকপ্রতিবন্ধী মেয়েটাকে বিয়ে করে শ্বশুড়বাড়ির অসহায় শ্বাশুড়ি ও নিজ সন্তানদের দেখাশোনা করছেন তিনি । এক যুগ ধরে চলছে তাদের সুখের সংসার।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের ইয়ার আলীর ছেলে দেলোয়ার হোসেন মাধ্যমিকে পড়ার সময় পাশের হাজিপুর মুন্দিয়া গ্রামের পিংকি খাতুনকে দেখেন ।প্রথম দেখায় প্রেম ।অথচ তখন জানা হয়নি মেয়েটি কথা বলতে পারে না ।পরে মেয়ের বান্ধুবীদের কাছ থেকে জেনেও নিজ সিদ্ধান্তে অটল থাকেন দেলোয়ার হোসেন ।ততদিনে পিংকি খাতুনও দেলোয়ার হোসেনকে ভালবেসে ফেলেছেন ।যা পিংকির বান্ধুবীদের মাধ্যমে দেলোয়ার হোসেন জানতে পারেন ।এরপর যত বিপত্তি। ঘটনা জেনে বেঁকে বসে দেলোয়ার হোসেনের পরিবার ।তবু ভালবাসার মানুষটিকে আপন করে নিতে দেরি করেননি দেলোয়ার হোসেন ।নিজ পরিবারের বাধা পেরিয়ে পিতৃহারা বাকপ্রতিবন্ধী পিংকি খাতুনকে বিয়ে করেন তিনি । বাকপ্রতিবন্ধী পিংকি খাতুনকে বিয়ে করে অসহায় শাশুড়ি ও নিজ সন্তানদের দেখাশোনা করছেন প্রায় ১২ বছর ।এখন এ দম্পত্তির তিন সন্তান ।বড় মেয়ে হ্যাপি (৮) শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। পরে এ দম্পত্তির কোল আলো করে আসে ছেলে অভি (৫) ও আরেক মেয়ে নূর।

দেলোয়ার হোসেনের শাশুড়ি কুলসুম বেগম জানান ,আমার মেয়ের বয়স যখন ১১ মাস তখন থেকে আমি পিতার বাড়িতে থাকি ।আমার মেয়ের ১৭ বছর হলে দেলোয়ার বিয়ে করে । সে হয়তো মায়ায় পড়ে আমার মেয়েকে বিয়েকে বিয়ে করেছে ।আমার জামাই কোনদিন আমাকে যৌতুকের জন্যে চাপ দেয়নি । সে খুব ভাল ছেলে। সংসারে কষ্ট থাকলেও আমরা অনেক সুখি । বাকপ্রতিবন্ধী পিংক খাতুনকে ভালবেসে বিয়ে করা দেলোয়ার হোসেন বলেন ,আমি প্রতিবন্ধী মেয়েটাকে বিয়ে করেছি ভালবেসে।সে কথা বলতে পারেনা ।আমি যখন স্কুলে লেখাপড়ি করি তখন তার সাথে আমার পরিচয় হয়। সে আমাদের স্কুলে ঘুরতে এসেছিল ।অবশ্য তখন আমি জানতাম না সে বাকপ্রতিবন্ধী ।এরপর আমি পারিবারের সবাইকে বুঝিয়ে তাকে বিয়ে করি ।আমার শাশুড়ি একজন বিধবা নারী ।আমার বউ জন্ম নেওয়ার পর আমার শ্বশুর আমারে শাশুড়িকে তালাক দেন । আমি কোন যৌতুক নিইনি। আমি অ্যাম্বুলেন্স চালক ।আমার অ্যাম্বুলেন্স চালানোর উদ্দেশ্য হলো ,যখন আমার বড় মেয়ে জন্ম নেয় ,তখন অক্সিজেনের অভাবে সে প্রতিবন্ধী জীবন বরণ করে ।তারপর থেকে আমি অ্যাম্বুলেন্স চালিয়ে মানুষের সেবা করার চেষ্টা করছি ।