যশোরে আইনজীবী সমিতির নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে আরও দুই প্রার্থী ও যুগ্মসম্পাদক পদে এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিট ঘোষিত প্যানেলে সভাপতি পদে প্রার্থী হলেন, সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক পদে নূর আলম পান্নু।

প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ, সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন ও সিরাজুল ইসলাম সাগর, গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান এবং সদস্য পদে সুদীপ্ত কুমার ও শামস ইমরান।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মোহায়মেন, অ্যাডভোকেট দেবাশীষ দাস, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, অ্যাডভোকেট মইনুল হক খান ময়না, অ্যাডভোকেট এম এ গফুর প্রমুখ।

ছবি: লোকসমাজ।

অপরদিকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলে সভাপতি পদে প্রার্থী ইসমত হাসার, সাধারণ সম্পাদক পদে আ. ক. ম. মনিরুল ইসলাম। প্যানেলের সহ-সভাপতি পদে গাজী মুহাম্মদ মাহফুজুর রহমান ও মনজুর কাদের আশিক এবং যুগ্ম সম্পাদক পদে ওয়াজিউর রহমান প্রার্থী হয়েছেন। সদস্য পদে প্রার্থী হয়েছেন উবায়র হোসেন ও জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইমামুল হাসান, অ্যাডভোকেট এম এ লতিফ, অ্যাডভোকেট আলমগীর ছিদ্দিক, অ্যাডভোকেট আরশাদ আলী, অ্যাডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোস্তফা হুমায়ুন কবীর ও ইমদাদুল হক। যুগ্ম সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী কামরুন নাহার কণা মনোনয়ণপত্র জমা দেন।

যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যকরী সংসদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

১৬ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ২৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার সমিতির ৬০২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।