বসুন্দিয়ায় বিএনপির কর্মীসভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির যৌথ কর্র্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বসুন্দিয়া মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু। ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড.নুরুজ্জামান খানের সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল,মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ ।