ফ্লেক্সিলোডের দোকানে চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলস্টেশন এলাকায় ‘জসিম টেলিকম’ একটি ফ্লেক্সিলোডের দোকানে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা টিনের ছাউনি কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও ক্র্যাচকার্ড চুরি করে নিয়ে গেছে।
দোকান মালিকের মামা মফিজুর রহমান জানান, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি এবং তার ভাগ্নে জসিম দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সোমবার সকালে দোকান খুলে চুরির ঘটনা টের পান। অজ্ঞাত দুর্বৃত্তরা টিনের ছাউনি কেটে ভেতরে ঢুকে নগদ প্রায় ২০ হাজার টাকা এবং বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির ২০ হাজার টাকার ক্র্যাচকার্ড চুরি করে নিয়ে গেছে।
যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।