চৌগাছায় দুগ্ধ সমবায় সমিতির সুবিধাভোগীর মাঝে চেক বিতরণ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ঘাটতি পূরণে দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় সমিতি ১০০ জন সুবিধাভোগীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলা পরিষদের মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন উপ-নিবন্ধক (নিরীক্ষং-১) ও উপ-প্রকল্প পরিচালক (অতিসা.) সমবায় অধিদপ্তর ঢাকা শেখ ফজলুল করিম। বিশেষ অতিথির আলোচনা করেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান।

দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত উপজেলার সদর ইউনিয়নের কয়ারপাড়া গ্রাম ও সুকপুকরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের মোট ১০০ জন সুবিধাভোগী প্রত্যেকের হাতে ১ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।