চৌগাছা পৌরসভায় সাড়ে ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছা পৌরসভায় নতুন অর্থ বছরের জন্যে (২০২৬-২০২৭) ২৪ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৭৮৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্ত কুমার কুন্ডু প্রমুখ। আলোচনা শেষে পৌর প্রশসক নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।

প্রস্তবিত বাজেটে আয় ও ব্যয় একই ধরা হয়েছে। আয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৭ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৫শ টাকা। উন্নয়ন খাতে প্রাপ্ত টাকা ১৩ কোটি ৮০ হাজার। মোট প্রাপ্ত টাকা ২১ কোটি ১৬ লাখ ২৯ হাজার ৫শ। প্রারম্ভিক জের ৩ কোটি ২৫ লাখ ৮৫ হাজার ২৮৫ টাকা।

এ সময় পৌরসভার হিসাবরক্ষক নজরুল ইসলাম, ক্যাশিয়ার কালিমুল্লাহ সিদ্দিক, উপসহকারী প্রকৌশলী কাজী তামিম হাসান, সিনিয়র সাংবাদিক আবু জাফর, রহিদুল ইসলাম খান, খান টিপু সুলতান, ইমাম হোসেন সাগরসহ পৌরসভায় কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।