পুশইন বিতর্কের মধ্যেই বেনাপোল সীমান্ত সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী

0
নাসীরুদ্দীন পাটওয়ারী, ছবি: সংগৃহীত।

আনলাইন রিপোর্টার ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ বুধবার (৩ জুন) সকালে এক সাংগঠনিক সফরে যশোরে এসে পৌঁছেছেন। দেশের সমসাময়িক সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশ নিতে তাঁর এই সফর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন।

এই সফরে তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির, কেন্দ্রীয় কমিটির সংগঠক, মেয়াজ মেহরাব তালুকদার, যুগ্ম সদস্য সচিব, ফরিদুল হক, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।

যশোর বিমানবন্দরে পৌঁছানোর পর নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর সফরসঙ্গীদের নিয়ে একটি প্রাইভেটকার যোগে সরাসরি বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। এরপর সেখানে আয়োজিত ‘সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশইন’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।