পাইরাহাট মাধ্য. বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে পাইরাহাট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এসব প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয়ের মাঠে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও পায়রা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাবেক ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত ও প্রধান শিক্ষক এসএম আহম্মদ আলী।