পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকার গরীব -অসহায় ১২০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন।
উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের জেলে পল্লীসহ ও আশপাশের বিভিন্ন পাড়ায় তিনি শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম ও ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী প্রমুখ।