যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত

যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে পরীক্ষার্থীরা এতে অংশ নেন।

0
যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে পরীক্ষার্থীরা এতে অংশ নেন।

সকাল ১০টায় এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) এবং বিকেল ৩টায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যশোর কেন্দ্রের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি পরীক্ষা পরিচালনা করেন খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট/অপারেশনস) ও কেন্দ্রের বহু নির্বাচনি পরীক্ষা গ্রহণ সাব-কমিটির কেন্দ্র ইনচার্জ শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা।

পরীক্ষা শেষে তিনি দায়িত্ব পালনকারী সব ইনভিজিলেটরকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য যশোরের পুলিশ সুপার ও যশোর জেলা সাব-কমিটির সদস্য সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় সাব-কমিটির সদস্য এস এম সিরাজুল হুদা পিপিএম (বার), কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ; তানভীর আহমদ, এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স; নুর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল; শামীমা নাছরীন খানম, অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস অ্যান্ড অ্যামুনিশন), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স; মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর এবং মো. আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর উপস্থিত ছিলেন।

এ ছাড়া যশোর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি-সংশ্লিষ্ট কর্মকর্তারা, মাগুরা ও ঝিনাইদহ থেকে আসা বিভিন্ন পদমর্যাদার ইনভিজিলেটর এবং পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।