পাইকগাছায় শিবসা নদীর ভাঙন এলাকায় বাঁধের কাজ উদ্বোধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছার শিবসা নদীর ভাঙন এলাকায় বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এ কাজের উদ্বোধন করেন।
গত পূর্ণিমার জোয়ারে সোলাদানা ইউনিয়নের ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ভাঙন দেখা দেয়। পরবর্তীতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্য বাবু তা দ্রুত মেরামতের আশ্বাস দেন। ভাঙনের ১৫ দিন পর সোমবার সাড়ে ৮’শ মিটার এলাকা মেরামতের কাজ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন ফিরোজ বুলু, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মো. রাজু হাওলাদার, মো. রমিত হাসান মনি,পঞ্চানন কুমার সানা প্রমুখ।