পাইকগাছায় ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় ভিজিএএফ’র চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, উপজেলার সদর ইউনিয়ন পরিষদ থেকে ১৮শ হতদরিদ্রের একটি তালিকা তৈরি করা হয়। তাদেরকে চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম ও সচিব বেলালের সই করা স্লিপ দেয়া হয়। কিন্তু সব স্লিপের বিপরীতে চাল দেয়া হয়নি। অনেককে বঞ্চিত করা হয়েছে। আবার যাদের চাল দেয়া হয়েছে তাদের কাউকে ১০ কেজির জায়গায় সর্বোচ্চ সাড়ে ৮ কেজির বেশি দেয়া হয়নি। অধিকাংশকে দেয়া হয়েছে ৭ কেজি করে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান ও ৪ নং ওয়ার্ড সদস্য মশিউর রহমান মিলনের মোবাইল ফোনে কল দেয়া হলে তারা রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।