পাইকগাছায় দু ইউপি সদস্য রিমান্ড শেষে জেলে

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছায় গ্রেফতার দু ইউপি সদস্যকে দুদিন রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। রিমান্ডে থাকা ইউপি সদস্যরা হলেন,কপিলমুনি ইউনিয়নের সদস্য আলাউদ্দিন গাজী(৫৫) ও গদাইপুর ইউনিয়নের সদস্য শেখ হারুনর রশিদ হিরু(৪৭)।
২০২০ সালের ৯ অক্টোবর ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, বিএনপির কর্মীদের মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা রুবেল সরদার গত ২৯ আগস্ট পাইকগাছা থানায় ৭৫ জনের নামে মামলা করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন,মঙ্গলবার তাদের গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিজ্ঞ আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আবার জেল হাজতে পাঠানো হয়েছে।