পাইকগাছার দেলুটি ইউনিয়নে শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নে ক্রীড়া সামগ্রী,শীতবস্ত্র, স্যানিটারি সামগ্রী ও বয়স্কদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। বিতরণ করেন দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, রিংকু রায়, চম্পক বিশ্বাস, কিংশুক রায়,পলাশ রায়,পবিত্র সরদার,বদিয়ার হোসেন, লক্ষ্মী রানী সরকার, বিনতা সরকার, মেরী রানী সরদার, শিক্ষক সুভাষ মন্ডল,দীনেশ চন্দ্র রায়, দিবাশীষ রায়, বন্ধনা মল্লিক,ইউপি সচিব বিজয় কুমার পাল ও বুলবুল আহম্মেদ ।