শার্শায় এসআরবি’র অভিযানে ৬শ বোতল উইনকেরিক্স সিরাপ উদ্ধার, ২ জন আটক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদক ৫৯৬ বোতল উইনকেরিক্স কফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ছবি: লোকসমাজ।

আটকরা হলেন, শ্রীকোনা গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩২) ও শহিদ আলীর ছেলে মহিনুর ইসলাম (৩৩)।

এসআরবি-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের মহেষডাঙ্গা খাল এলাকায় অভিযান চালান।

ছবি: লোকসমাজ।

এ সময় সেখানকার জনৈক চতুর আলী খড়ের গাদার ভেতর তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ৫৯৬ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করেন।

এ সময় সেখান থেকে দুই জন মাদক ব্যবসায়ী জাকির হোসেন ও মহিনুর ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় মামলা করা হয়েছে।