নয়াপল্টনে ইন্টারনেট বিভ্রাট. সাংবাদিকরা বিড়ম্বনায়

0

লোকসমাজ ডেস্ক॥ নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ সংলগ্ন এলাকায় গতকাল ইন্টারনেট বিভ্রাট সৃষ্টি হয়।
সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ইন্টারনেট সুবিধা পাওয়া যায়নি। ফোনে কথা বলা গেলেও মাঝে মাঝে, তাতেও বিঘœ ঘটছে বলে অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের।
এদিকে ইন্টারনেট বিভ্রাটের কারণে পেশাগত দায়িত্ব পালনে ভোগান্তির শিকার হন সাংবাদিকরা। সমাবেশ স্থল থেকে সরাসরি সংবাদ পাঠাতে পারননি তারা। অনেকে একটু দূরে গিয়ে সংবাদ পাঠান।
নিউ এইজ পত্রিকার রিপোর্টার ইকবাল মাহমুদ বলেন, এমন ঘটনার দিনে মানুষ জানতে চায়। যে কারণে অফিস থেকে আপডেট চায়। এমন সময় ইন্টারনেট না থাকলে আমরা পেশাগত কাজে ঝামেলায় পড়ি। অন্যদিকে মোবাইল সংযোগে না পেলে পরিবারও দুশ্চিন্তায় চিন্তায় থাকে। ফলে আমরা পেশা ও পারিবারিক উভয় দিক থেকেই ভুক্তভোগী।
এর আগেও বিএনপির সমাবেশস্থলে ইন্টারনেট সংযোগ না থাকার অভিযোগ এসেছিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমার জানামতে (যদিও আমি বিটিআরসি, এনটিএমসির কেউ না) কোথাও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয় না। একটি টাওয়ারের নির্দিষ্ট ধারণক্ষমতা থাকে। টাওয়ারের যদি ধারণ ক্ষমতা ১০ হাজার হয়, আর সেখানে যদি ১০ লাখ লোক একত্রে চেষ্টা করেন তাহলে নেটওয়ার্কে ধীরগতি তো হবেই। তবে নেটওয়ার্ক কখনো বন্ধ করা হয় না।