নড়াইলে পাকা ধান কাটতে বাধা দেওয়ায় আদালতে নারীর মামলা

0

নড়াইল অফিস ॥ নড়াইলে পাকা ধান কাটতে বাধা দেওয়ায় আদালতে মামলা করেছেন এক নারী। মামলায় ধোপাখোলা গ্রামের শংকর বিশ্বাস, লংকেশ্বর অধিকারীরসহ মোট ৮জনকে আসামি করা হয়েছে। নড়াইল আদালতে মামলা দায়ের করেছেন ছোট অধিকারী নামে ওই নারী।
মামলার বিবরণীতে জানা যায়, নড়াইল পৌরসভাধীন ধোপাখোলা এলাকার দিলীপ অধিকারীর স্ত্রী ছোট অধিকারী ৬০নং ধোপাখোলা মৌজায় ৬টি পৃথক দাগে ১একর ৩২শতক জমির মালিক। ওই জমির পাকা বোরো ধান গত ১৯ এপ্রিল সকাল ১০টার দিকে কাটতে গেলে শংকর বিশ্বাস, লংকেশ্বর অধিকারীরসহ প্রতিপক্ষ গ্রুপের ৭/৮জন লোক অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে ছোট অধিকারীর ওপর আক্রমণ চালায়।এক পর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ছোট অধিকারীকে যেখানে পাবে সেখানে মারধর করবে বলে প্রতিপক্ষরা চলে যাবার সময় হুমকি দিয়ে যায়। ঘটনা উল্লেখ করে গত ২৬ এপ্রিল ধোপাখোলা গ্রামের শংকর বিশ্বাস,পার্থ বিশ্বাস,হরিচাদ বিশ্বাস,নিতাই অধিকারী,ভরত অধিকারী,সুশান্ত অধিকারী শশী, লংকেশ্বর অধিকারী এবং উজিরপুর গ্রামের সুনীল বিশ্বাসকে আসামি করে নড়াইল আদালত ১০৭ ধারায় মামলা দায়ের হয়েছে।
নড়াইল পৌরসভাধীন ধোপাখোলা এলাকার দিলীপ অধিকারীর স্ত্রী ছোট অধিকারী জানান,তিনি ৬০নং ধোপাখোলা মৌজায় ৬টি পৃথক দাগে ৬৪নং দানপত্র দলিলমূলে ১ একর ৩২শতক জমির স্বত্বপ্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছেন। তিনি জমির মালিক হওয়া সত্ত্বেও লংকেশ্বর অধিকারী অন্যের কাছে গোপনে ওই জমি বিক্রির পাঁয়তারা করে বেড়াচ্ছেন।এ ব্যাপারে লংকেশ্বর অধিকারী জানান, ‘আমি অন্যের জমি দখল কিংবা বিক্রির চেষ্টা করিনি। আমার নিজ জমি ভোগদখল করতে গেলে প্রতিপক্ষরা বেআইনিভাবে বাধা দিচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান,আদালতের আদেশ মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।