নড়াইলে নজরুল উৎসব

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে নজরুল উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার  সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী ও অগ্নিবীণার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ.এফ.এম হায়াতুল্লাহ। বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন,নড়াইল সিটি কলেজের সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সভাপতি মলয় কুমার কু-ু,সাংবাদিক নঈম মাশরেকী। স্বাগত বক্তব্য দেন অগ্নিবীণার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক এইচ.এম সিরাজ। বক্তৃতা করেন নজরুল স্মৃতি সংসদ চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার। মূখ্য আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হক।
অনুষ্ঠানে বাঁশরী’র শিল্পীরা সঙ্গীত এবং কার্পাসডাঙ্গা নজরুল স্¥ৃতি সংসদের শিল্পীরা নাটক নীলকুঠি পরিবেশন করেন। বাঁশরী ও অগ্নিবীণার কর্মকর্তা-সদস্যগণ, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও নজরুল প্রেমিরা উপস্থিত ছিলেন।