নানা প্রতিকুলতা কাটিয়ে চৌগাছায় মডেল মসজিদ নির্মান কাজ শুরু

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ নানা প্রতিকুলতা উপেক্ষা করে যশোরের চৌগাছায় মডেল মসজিদ নির্মানের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে যে সকল স্থাপনা ছিল সে গুলো অপসারণের মধ্য দিয়ে মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের উপস্থিতিতে মসজিদের স্থান পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। বাজারের প্রাণকেন্দ্রে মডেল মসজিদ হওয়ায় উচ্ছ্বসিত চৌগাছার মানুষ।

ছবি: লোকসমাজ।

এসময় উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন, থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মাও, গোলাম মোর্শেদ, আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি হুসিয়ার রহমান, সেক্রেটারি বিএম আইনাল হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী এবং উৎসুক জনতা উপস্থিত ছিলেন।