নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের যোগদান পত্র প্রদান

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারীদের হাতে আনুষ্ঠানিক সরকারি যোগদানপত্র তুলে দেওয়া হয়েছে। রোবরার দুপুরে নওয়াপাড়া কলেজ চত্বরে এ যোগদানপত্র বিতরণ করা হয়। যোগদানপত্র বিতরণ করেন, কলেজের অধ্যক্ষ রবিউল হাসান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্আর আহমেদ, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গনি সরদার, সফিয়ার রহমান সরদার, সাবেক শিক্ষক এলাহি বক্স, ইসরাইল হোসেন, রবিউল ইসলামসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীগণ।
এ সময় কলেজের অধ্যক্ষ বলেন, সকল শিক্ষক সঠিক ভাবে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ নভেম্বর) নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় বিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক ও কর্মচারীদের জন্য এ যোগদানপত্র হস্তান্তর করেন। গত বুধবার রবিউল হাসান সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে মন্ত্রণালয়ে যোগদান করেন। এর পর গত বৃহস্পতিবার সকল শিক্ষক ও কর্মচারীর যোগদানপত্র মন্ত্রণালয় থেকে গ্রহণ করেন। রোববার কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে তা শিক্ষক ও কর্মচারীরদের মধ্যে বিতরণ করেন।