নওয়াপাড়ায় ওয়াকওয়ের উপর বন্ধ হয়নি মোটরসাইকেল চলাচল

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোর জেলার ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির পৌরসভা নওয়াপাড়া। সে পৌরসভা কর্তৃক প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ভৈরব নদ তীরবর্তী নির্মাণ করা হয় মরহুম ডা. আলী আনোয়ার নামের ওয়াকওয়ে। যে ওয়াকওয়ে নওয়াপাড়া কাঁচাবাজার থেকে শুরু হয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন ফেরিঘাটে গিয়ে শেষ হয়েছে। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা ওয়াকওয়েটির সৌন্দর্যবর্ধন ও দখলমুক্তকরণে পৌর কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কার্যকরী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ওয়াকওয়েটি পৌরবাসীর জন্যে একটি বিনোদন স্থানে পরিণত করা হয়েছে। অথচ এক শ্রেণির অসেচতন মানুষ পরিবেশ নষ্টের পাশাপাশি বিভিন্ন ধরণের বর্জ্য ওয়াকওয়ের ওপর ও নদীতে ফেলছে। সম্প্রতি নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ ওয়াকওয়েটি জনগণের চলাচলের জন্যে ব্যবহার উপযোগী করার চেষ্টা করেছে। যে কারণে নওয়াপাড়া বাজার খেয়াঘাট ও ফেরিঘাট পারাপারের পর সাধারণ মানুষ ওয়াকওয়ে ব্যবহার করে স্বাচ্ছন্দে চলাচল করতে পারছে।
এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, ‘হেঁটে চলাচলের জন্যে ওয়াকওয়ে। যারা মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন ওয়াকওয়ের ওপর দিয়ে চালিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।